সংবিধানের প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রীম কোর্টে ল' রিপোর্টার্স ফোরামের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সমিতির আহবায়ক সুব্রত চৌধুরী। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল বারী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মির্জা আবদুর রাজ্জাক প্রমুখ।

তিনি বলেন, '৭২ এর সংবিধানের মূল চেতনার বাইরে গিয়ে সরকার যদি কোন সংশোধনী আনে তাহলে সব আইনজীবীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

 

ঢাকা, কেএ, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর