বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রিমান্ড শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
এর আগে গয়েশ্বরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় তুরাগ থানা পুলিশ।
গত শুক্রবার রাজধানীর তুরাগ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
শুক্রবার বকশীবাজার এলাকায় হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া ও এমপি ছবি বিশ্বাসকে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের মামলায় (নম্বর-৩৩) গয়েশ্বর রায়কে ৩ দিনের রিমান্ডে নেয় শাহবাগ থানা পুলিশ।
এর আগে শুক্রবার সকালে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। সেখান থেকে বিকেল তিনটায় আদালতে হাজির করা হয়।
এএইচ/জেআই





