জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী মামলায় খালাস পাবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ বুধবার সাঈদীর মামলায় যে কোনো দিন ঘোষণা করা হবে বলে আদেশ দেয়।
এর পর আদালত থেকে বের হয়ে সুপ্রিমকোর্ট বার ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
খন্দকার মাহবুব বলেন, ‘সম্পূর্ণ মিথ্যাভাবে সাঈদীকে এ মামলায় জড়ানো হয়েছে। আমরা যে সব কাগজপত্র দিয়েছি, ৫ জন বিচারপতি পুঙ্খানুপুঙ্খভাবে তা দেখে ন্যায়বিচার করবেন।’
তিনি বলেন, সাঈদীকে দুটি অভিযোগে ট্রাইব্যুনাল থেকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ দুটি হলো- ইব্রাহিম কুট্টি ও বিশা বালীকে হত্যার অভিযোগ। ইব্রাহিম কুট্টিকে হত্যার বিষয়ে প্রসিকিউশন ও তার স্ত্রীর দায়ের করা মামলায় সময় ও স্থানের ভিন্নতা রয়েছে।
খন্দকার মাহবুব বলেন, ইব্রাহিম কুট্টিকে হত্যার ঘটনাটি সত্য হতে পারে। কিন্তু তাকে হত্যা করেছে দেলওয়ার শিকদার। দেলওয়ার শিকদার ও দেলাওয়ার হোসাইন সাঈদী এক ব্যক্তি নয়।
তিনি আরও বলেন, ‘আমরা আবেদন করেছিলাম ইব্রাহিম কুট্টিকে হত্যার বিষয়ে তার স্ত্রীর দায়ের করা মামলার মূল নথিপত্র বিচারিক আদালত থেকে তলব করা হোক। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে।’
সাঈদীর বিরুদ্ধে আনা বিশা বালীকে হত্যা অভিযোগের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, বিশা বালীর ভাই সুখরঞ্জন বালীকে প্রসিকিউশনের সাক্ষী করা হয়েছিল। কিন্তু তিনি মিথ্যা সাক্ষ্য দেবেন না বলে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। অথচ তাকে ট্রাইব্যুনালের গেট থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা।
তিনি আরও বলেন, এ ছাড়া সুখরঞ্জন বালী দিগন্ত টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাকে সাইদীর বিরুদ্ধে মিথ্যাভাবে সাক্ষ্য দিতে বলা হয়েছে। কিন্তু তিনি মিথ্যা কথা বলতে রাজি নন। তাই প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দিতে যাননি। এ ছাড়া তার ভাইকে হত্যার ঘটনায় সাঈদী জড়িত নন বলেও জানিয়েছিলেন সুখরঞ্জন বালী।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
অপরাধ
খালাস পাবেন সাঈদী, আশাবাদ আইনজীবী সমিতির সভাপতির
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী মামলায় খালাস পাবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ বুধবার সাঈদীর





