রাজধানীর কমলাপুরে দেড় কেজি স্বর্ণসহ ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে জিআরপি থানা পুলিশ।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা হবে।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





