মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণা করা হবে আজ বুধবার। সকাল৯টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিলবিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এরইমধ্যে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন মাওলানা সাঈদীর পক্ষের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মাওলানা সাঈদীর আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন, অ্যাডভোকেট মিজানুল ইসলাম, অ্যাডভোকেট এসএম শাহজাহান, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, মাসুদ সাঈদী, শিশির মো. মনির প্রমুখ।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন, অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি স ম রেজাউল করিম প্রমুখ।
ঢাকা, কেএ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





