গাইবান্ধা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবিব সোহেলের (৪৩) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ আদেশ দেন।

গাইবান্ধা জেলা জজ আদালতের জিআরও শফিকুল ইসলাম জানান, বাসে পেট্রোলবোমা হামলা মামলার আসামি সোহেল দুপুরে আদালতের হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত বছর সদরের তুলসিঘাট এলাকায় বাসে পেট্রোলবোমা হামলায় ৮ জন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মোর্শেদ হাবিব সোহেল। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

এমএনজে