বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হেলথ কেয়ার ওষুধ কোম্পানির মাইক্রোবাসচালক মাসুদ রানা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঝাড় এলাকার ফয়জার আলীর ছেলে। অন্যজন সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক গোলাম রব্বানী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গার মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হেলথ কেয়ার ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মাসুদ রানা নিহত হন। মাইক্রোবাসে থাকা কোম্পানির সেলস ম্যানেজার সামিউল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনাস্থলে থাকা পলাশবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

অন্যদিকে, একইদিন সকাল ৯টার দিকে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে ঢাকাগামী একটি কোচের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা ১২ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আরবী আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ জানায়, রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম রব্বানী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বাসটি রক্ষা পায়।

সাদুল্লাপুর থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস