সাভারের রানাপ্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৪ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর আগে রানান জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন
গত ২৩ মার্চ বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায়  তাকে ৬মাসের জামিন দেন। ওই দিনই অপর ১টি মামলায় জামিন আবেদন ফেরত দেন আদালত।
গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১৩০ জন নিহত হন। ঘটনায় পরদিন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। একই ঘটনায় ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশরাফ খান রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে আরও ১টি মামলা করেন।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেএ
[/b]