রাজধানীর কাফরুল এলাকা থেকে বিদেশি পিস্তল ও তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী বিল্লাল ওরফে শ্যুটার বিল্লালকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব শেওড়াপাড়ার হোটেল ইকরার সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব শেওড়াপাড়ার হোটেল ইকরার সামনে জড়ো হয় বিল্লাল সহ তার সহযোগীরা।
এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ বিল্লালকে আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিল্লাল ১৮টি মামলার আসামি ও রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বলে জানান ওসি আব্দুল কাইয়ুম।
জেইউ