পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিতকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনকে ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন এই আদেশ দেন।

আসামিরা হলেন- খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেন।

এর আগে দুই মামলায় মোট ২০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে মোট ১৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

পিপি আমিনুর রহমান জানান, হত্যা মামলায় ১০ দিন ও বিস্ফোরক মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী সন্তু গৌরীয় মঠে যজ্ঞেশ্বর দাসাধীকারী (৫০) নামে এক হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ও ককটেল বিস্ফোরণে আরো দুইজন আহত হন। জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

 এআই