আইনজীবী পরিচয়ে আল নুর বহুমুখী সববায় সমিতির অর্থ আত্মসাৎ , জালিয়াতি ,প্রতারণা মামলায় সাজা প্রাপ্ত আসামি চাঁদপুরের কাজী সামছুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। তার বিরুদ্ধে ডজন খানিক মামলার রয়েছে। চাঁদপুর ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা উল্টা তিনি মিথ্যে মামলা দিয়ে ওই সমিতির কর্মকর্তা ও সদস্যদের হয়রানী করছে।
রোববার দুপুরে ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির সভাপতি মো. মনির হোসেন। উপস্থিত ছিলেন, মো. মোখলেস পাটোয়ারী, ডা. বিল্লাল তালুকদার, মো. মেহেদী হাসান।
তিনি বলেন, আইনজীবী পরিচয়ে এ্যাডভোকেট কাজী সামছুল আলম জাহাঙ্গীর আল নুর বহুমুখী সববায় সমিতির সম্পাদক পদটি দখল করে নেন। এরপরে সামছুল আলম সমিতির প্রায় ১০ লাখ ১৩ হাজার ৫১০ অর্থ আত্মসাৎ করেন। একই সঙ্গে শুরু হয় তার জালিয়াতি ,প্রতারণা এবং মিথ্যাচার।
এ বিষয়ে চাঁদপুর জেলা সমবায় অফিসার তদন্ত করে ১০ লাখ ১৩ হাজার ৫১০ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছেন। তার প্রতিবেদনের পর আদালতে সিআর মামলা ২৩৮/১৩ দায়ের করেন সমিতির সভাপতি মো. মনির হোসেন।
এরপর সমিতির ক্ষতিগ্রস্ত সদস্যরা আদালতে সিআর মামলা-৫৬১/১২,সিআর মামলা-৪২/১৩, সিআর মামলা-৪৪/১৪, সিআর মামলা-৫১৬/১৩, সিআর মামলা- ৭৪/১৩ দায়ের করেন।
এসব মামলার পর প্রতারক এ্যাডভোকেট কাজী সামছুল আলম আদালতে প্রভাবশালী আইনজীবীদের সহযোগিতায় এক মাসের মধ্যে বাদীর দাবি কৃত টাকা ফেরত দেয়া জন্য একাধিকবার অঙ্গিকার নামা দিয়ে জামিন লাভ করেন। কিন্তু জামিনে বেরিয়ে গিয়ে আর টাকা ফেরত দেন না।
এদিকে সিআর মামলা-৪২/১৩ শুনানি শেষে গত ১৮ মে আদালত ৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ রায় দেন। আসামি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এছাড়া বাকি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
কিন্তু হাজীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার না করে উন্টা সেলটার দিচ্ছেন বলে অভিযোগ করেন মনির।
মামলায় সাজা প্রাপ্ত আসামি সামছুল আলম সমিতির সভাপতির কাছ থেকে ননজুডিশিয়ার ১০০ টাকার ৬টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। কিন্তু চাঁদপুর জেলা এবং হাজীগঞ্জ থানা পুলিশ অদ্যাবদি ওই স্ট্যাম্প উদ্ধার করেননি।
থানা পুলিশের সহযোগিতায় উল্টা আসামি সামছুল আলম তার শশুর, স্ত্রী এবং গোলাম সাকলাইনকে দিয়ে একের পর এক মিথ্যে মামলা দিয়ে ওই সমিতির কর্মকর্তাদের হয়রানী করছে।
ঢাকা,একে, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





