ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০টায় দেখা করবে তার আইনজীবীরা।

এর আগে, বুধবার সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কাছে দেখা করার জন্য আবেদন নিয়ে আসেন কনসোল্টা জুরি চেম্বারের অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। এখানে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার নাজীব মোমেন এবং অ্যাডভোকেট মশিউল আলমকেও সাক্ষাত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।

আবেদনে বলা হয়, কামারুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে অন্তরীণ আছেন। ৩ নভেম্বর আপিল বিভাগ কর্তৃক আপিলের রায় প্রকাশিত হয়েছে। আপিলের রায়ের বিষয়ে মক্কেলের দিক-নির্দেশনার জন্য ৬ নভেম্বর আমরা সাক্ষাত করতে চাই।

মামলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আলাদা কক্ষে সাক্ষাতের অনুমতি চাওয়া হয় ওই আবেদনে।

কেএইচ