logo
Search

অপরাধ

রাজধানীতে ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দেন। পরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ফুটপাতেই থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এস