রাজধানীর বনানীতে চীনা নাগরিক খুনের ঘটনায় আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭) নামের ওই দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত মঙ্গলবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, চীনা নাগরিককে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চীনা নাগরিকের চুরি যাওয়া টাকা, মোবাইল এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রি উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মাসুদুর।

গত বুধবার বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর ভবনের পাশ থেকে গাউজিয়ান হুইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ভবনের পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল তার লাশ। লাশ উদ্ধারের পর তার বন্ধু জাঙ শান-হং ১১ ডিসেম্বর রাতে বনানী থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

এএস