হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রোকেয়া শেখ মৌসুমী (২৪) নামের ওই কেবিন ক্রুকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে সকাল ১১টার দিকে। ওই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। এ সময় গোপান সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে তার কাছে পাওয়া যায় ১০ কেজি সোনা।
প্রসঙ্গত শাহজালালে এর আগেও একাধিক নারী ক্রুর সোনা চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। নারী ক্রুদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছেন।
এসএম
















