যশোরের উপশহরে এক তরুণীর গোসলের ভিডিও করে ব্লাকমেইলের প্রতিবাদ করায় তার বাবাকে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে উপশহরের ৬ নম্বর সেক্টর সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবদুর রাজ্জাক (৪৫) সারথী মিল এলাকার বাসিন্দা ও নৈশ প্রহরী। এ ঘটনায় হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় তিনমাস আগে সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বিবাহিত মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে গত ৩ মাস ধরে ব্লাকমেইল ও অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়ে যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রাজ্জাকের প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারে। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের লাশ উদ্ধার এবং হোসেনকে হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। যে ভিডিওর কথা বলা হচ্ছে সেটির অনুসন্ধান চলছে।
এম





