দৈনিক কালের কণ্ঠের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ অভিযোগ আনেন প্রসিকিউটর মোহাম্মাদ আলী।
শুনানিতে মোহাম্মাদ আলী বলেন,গত ১১ মে অদক্ষ্য প্রসিকিউশনের কর্মকাণ্ড দ্রুত বিচার করতে বাধা শিরোনামে যে প্রতিবেদন কালের কণ্ঠে ছাপানো হয় তা ট্রাইব্যুনালের বিচারকে অবমাননার শামিল।
তিনি আরো বলেন,প্রসিকিউটরদের নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদন করেছে তা ছিল উদ্দেশ্য প্রণোদিত। আমাদের ইচ্ছাকৃত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ প্রতিবেদন করা হয়েছে।
এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে আবারও ট্রাইব্যুনাল বিরোধী প্রতিবেদন প্রকাশ হতে থাকবে বলে দাবি করেন তিনি।
এর পর তিনি কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনটি ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনান।
আগামী ২৮ মে কালের কণ্ঠের আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
[b]ঢাকা,কেএ ২২ মে (টাইম নিউজবিডি.কম)//
[/b]
অপরাধ
কালের কণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
দৈনিক কালের কণ্ঠের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।





