নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালার গেজেট আগামী ১৪ মার্চের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশে এ কথা বলা হয়। জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়েছিল। ওই রায়ের ৭ম দফায় অধস্তন আদালতের বিচারকদের শৃংখলা বিধানের জন্য আলাদা শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনাটি ছিল। যা আজও প্রণয়ন হয়নি। আপিল বিভাগের নির্দেশনার পর আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃংখলাবিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায় ২০১৫ সালের ৭ মে।

আপিল বিভাগ গেল ২৮ আগস্ট শুনানিকালে  বলেন, একটি খসড়া ডিসিপ্লিনারি রুলস তারা (সরকার) দাখিল করেছে। এটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি।এখন আমরা কমিটি করে একটি রুলস তৈরি করে দিয়েছি।এটির আলোকে শৃংখলাবিধি তৈরি করে গত বছরের ৬ নভেম্বর আপিল বিভাগকে জানাতে সরকারের প্রতি নির্দেশনা ছিল।

কিন্তু ওই শৃংখলাবিধির গেজেট জারি না হওয়ায় আপিল বিভাগ ক্ষোভ প্রকাশ করেন।এরপর রাষ্ট্রপক্ষ বেশ কয়েকবার আবেদন করে গেজেট প্রকাশের সময় বাড়িয়ে ১৪ মার্চ পর্যন্ত সময় দিল আপিল বিভাগ।

নাজিব