সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা পৃথক দু'টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৩০ জুন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ দিন ধার্য করেন।
বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ৩০ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ধার্য করেন।
গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন নিহত হয়। ২৫ এপ্রিল সাভার থানায় দু'টি পৃথক মামলা দায়ের করা হয়। একটি হলো অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা।
অপরটি হলো ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা। মামলা দু'টিতে ভবন মালিক মো. সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ আনা হয়।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রানা প্লাজার তদন্ত প্রতিবেদন ৩০ জুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা পৃথক দু'টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৩০ জুন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ দিন ধার্য করেন।
স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ, আসছে রোবটিক সার্জারি ব্যবস্থা
দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসন, সরঞ্জাম সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে। এ ছাড়া লোকবল সংকটে বন্ধ থাকা শিশুদের আইসিইউ সেবা এক সপ্তাহের মধ্যে চালু করা হবে।
সাগর-রুনি হত্যা ১৩০ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছাল। আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ২০ বার পেছাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমা দিতে না পারায় আগামী ৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
অর্থ আত্মসাতের অভিযোগ কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
শেয়ার কেলেঙ্কারি ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ বারের মতো পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
















