মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনকরার জন্য সার্টিফইড কপি চেয়ে আবেদন করেছন।

একই সঙ্গে রিভ্যিও করা হবে মর্মে এ সংক্রান্ত একটি নোটিশ সংশ্লিষ্ট আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকউটরের কাছে পাঠানো হয়েছে। এই মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন সার্টিফাইড কপি (পূর্ণাঙ্গ রয়ের কপি) সুপ্রিমকোর্ট থেকে পাওয়ার জন্য এবং এই নোটিশ পাঠান।

ডিফেন্স(আসামীপক্ষের) আইনজীবী শিশির মো. মুনির বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন । তিনি বলেন, কোন মামলায় রায়ের পরে রিভ্যিও আবেদন করতে চাইলে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আসামীর আইনজীবীদের কাছে থাকতে হয়। সঙ্গে সঙ্গে সঙ্গে রিভ্যি আবেদন করা হবে বলে বাদী পক্ষের আইনজীবীকে নোটিশ দিয়ে জানাতে হয়। তাই আমরা এই প্রক্রিয়া করেছি। 

শিশির মো. মুনির বলেন, নোটিশ দেওয়ার সাথে তিনি রিভিউ আবেদন দায়েরের জন্য আপিল বিভাগের রায়ের সার্টিফাইড কপি পাওয়ারও আবেদন করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের রায়ে সংখ্যা গরিষ্টতার ভিত্তিতে ট্রাইব্যুনালের দেয়া ফাসিঁর আদেশ বহাল রখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।

বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।এছাড়া বাকী দুটি অভিযোগ প্রমানিত হয়নি মর্মে তাকে খালাস দেয়া হয়।

কেএ