জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে জমির উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার মাঝের ঘাটা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে আবু ছায়েদ নামের এক ছাত্রলীগ কর্মী জমিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। জমির পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন,তথ্য প্রযুক্তি মামলায় জমিরকে গ্রেফতার করা হয়। আর বিরুদ্ধে থানায় আরো চারটি মামলা রয়েছে।
পটিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া জমির ফেসবুক আইডি থেকে শামসুল হক চৌধুরী এবং তার ছেলে শারুনের বিরুদ্ধে স্ট্যাটাস দেন।
এর জের ধরে পটিয়া পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েদ তানভীর বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এএস





