সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপির বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অপরের জমি দখলের অভিযোগ অনুসন্ধানের নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের এক সভায় দুদক পরিচালক নূর আহাম্মদের তত্ত্বাবধানে উপ-পরিচালক মো. জুলফিকার আলীকে ওই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দিয়েছে।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা শিগগিরই ওই অভিযোগ সংক্রান্ত নথিপত্র চেয়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠাচ্ছেন বলে জানা যায়। আর নথিপত্র পাবার পর অভিযুক্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে দুদকে তলব করা হবে।
দুদক সূত্র জানায়, রাজধানীর সিটি কলেজের পেছনে ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় কাজী ফিরোজ রশীদ এমপি জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে অন্যের পৈত্রিক সম্পত্তির উপর মালিকানা দাবি করে সাইনবোর্ড টানিয়েছেন।
তিনি সাইনবোর্ড টাঙ্গিয়ে ওই জমি দখল করেছেন বলে দুদকের কাছে সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। আর ওই অভিযোগের প্রাথমিক যাচাই বাছাইয়ের পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
একে





