রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ শাহীন নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকাল ৭ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নিশীথা এক্সপ্রেস থেকে এসব আটক করা হয়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রী শাহীনকে দেখে সন্দেহ হলে তার শরীরে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক ওজন ৫ কেজি। এর আনুমানিক মুল্যে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

তাকে বর্তমানে কমলাপুর রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ওই ট্রেনে করে আরও সোনা আনা হয়েছে কিনা তার সন্ধানে স্টেশনে তল্লাশি চালানো হচ্ছে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ