নাশকতার দুই মামলা ও মানহানির এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তারিখ ৯ জুলাই দিন ধার্য করেছে আদালত।

রবিবার (০৪জুন) শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিন মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন নাশকতার দুই মামলা ও মানহানির এক মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

শারীরিকভাবে ‘অসুস্থ’ফখরুল আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। ঢাকা মহানগর হাকিম নুর নবী সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেন।

 এমই