বরিশাল থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ লিজা বেগম নামে এক নারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। নগরীর বগুড়া রোডের সদর গার্লস স্কুলসংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক লিজা বেগম বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার অ্যাডভোকেট সৈয়দ হাতেম মিয়ার বাসার ভাড়াটিয়া শাকিল হোসেনের স্ত্রী।
বরিশাল নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এএসপি) ভাস্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিজা বেগমকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তার ভাড়া বাসা থেকে আটক করা হয়।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





