দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আইনজীবীদের সর্বোচ্চ সংস্থা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ সালের নির্বাচন প্রথম ধাপে ভোট গ্রহন চলছে।
দেশের অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থক প্যানেল এবং আওমী লীগ সমর্থক প্যানেল। আওয়ামী লীগ সমর্থক প্যানেল হলো সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থক সংগঠন হলো জাতীয়তাবাদী ঐক্য প্যানেল।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে আওয়ামী লীগের আইন সম্পাদক আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে রবিউল আলম বদু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি পদে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নিরবাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছরের নির্বাচনে বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয় হয়েছিল। তারা ১৪ টি পদের মধ্যে ১৩টিতে জয় লাভ করেছিলেন।
বিএনপি জামায়াত সমর্থক সাভাপতি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, দেশের মানুষ শান্তি চায় আর আমরা শান্তির পক্ষে। আর আইনজীবীরা দেশের মানুষের হয়ে কাজ করেই শান্তি প্রতিষ্ঠা করবে। এ কারণে এবারও আইনজীবীরা আমাদের প্যানেলকে নির্বাচিত করবে।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থাক সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, দেশে আর জঙ্গীবাদের ঠাই নাই। একরণে আমরা সকল ভুল বোঝা-বুঝি সংশোধন করে এবার নির্বাচনে ঐক্যমতে পৌছেঁছি। সুতরাং এবারের নির্বাচনে আমরাই জয়ী হব।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ সভাপতি পদে পতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আবুল খায়ের ও অ্যাডভোকেট হোসেনে আরা বেগম। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. আমির হোসেন। সহ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.হাবিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত, অ্যাডভোকেট গুলশান আরা বিনতে জামান, অ্যাডভোকেট  মো.আব্দুল আজিজ মিয়া, অ্যাডভোকেট  মো.আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট  মো. নওশের আলী মোল্লা ও অ্যাডভোকেট  সালমা হাই টুনি।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খালেদ আহমেদ ও অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদি। সম্পাদক পদে অ্যাডভোকেট  একেএম রেজাউল করিম খন্দকার ও অ্যাডভোকেট নাসরিন আক্তার। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ সাঈদ। সদস্য পদে প্রতিদ্বন্দ্বতা করছেন অ্যাডভোকেট আফসানা রশিদ, অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান আনসারী,অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর জমাদার, অ্যাডভোকেট মো.মোস্তফা কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী, অ্যাডভোকেট সালমা বেগম ও অ্যাডভোকেট শামীমা আক্তার বানু।
আজ বুধবার সকাল দশ টায় নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচন চলবে বৃহস্পতিবার পাঁচটা পর্যন্ত। এর মধ্যে প্রতিদিন দশটায় শুরু হয়ে দুপুর একটায় একঘন্টার বিরতি থাকবে। এরপর আবা যথারীতি দুইটা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এরপর নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষ হলে নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন চৌধুরী। এবার মোট ৪ হাজার ৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।[b]
ঢাকা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ / জিই[/b]