জামায়াত-বিএনপির উনিশ দলের ডাকা দেশব্যাপী কালো পতাকা মিছিলের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মিছিল করেছেন আইনজীবীরা।
বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবন থেকে মাজার গেট পর্যন্ত এই মিছিল করা হয়।
মিছিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ বসবে নির্বাচিত প্রতিনিথিদের মাধ্যমে। কিন্তু নির্বাচনের আগে বিএনপি নেত্রি বেগম খালেদা জিয়া, জামায়াত নেতা ও জাপা নেতা এরশাদকে গ্রেফতার করে সরকার নিজেরাই নির্বাচন করেছে। এই সরকার দেশের মানুষের ভোটাধিকার ক্ষুন্ন করেছে। আর যে ১৪৭ টি আসনে নির্বাচন হয়েছে সেখানে মাত্র ৫% মানুষ সরকারকে ভোট দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি আহ্বান জানিয়ে বলেন, দেশে যে রাজনৈতিক হত্যাকান্ড শুরু হয়েছে তা যদি বন্ধ করা না হয় তবে দেশের জনগন আবারো গর্জে উঠবে। তখন সরকার পতন নিশ্চিত হয়ে যাবে।  
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে সুপ্রিমকোর্টের উপর যে হামলা চালানো হয়েছে তার কোনো সুষ্ঠ বিচার এখনো হয়নি। তাই অতিসত্তর একটি তদন্ত কমিটি গঠন করে সুপ্রিকোর্টের হামলার বিচারের দাবি কার হয়।
বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে এই পর্যন্ত যত আইনজীবীদের আটকে রাখা হয়েছে তাদেরকে অিতি দ্রুত মুক্তি দিতেও দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কালো পতাকা মিছিলে আরো উপস্থিত ছিলেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস, রফিকুল হক তালুকদার রাজা, ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আসাদ উদ্দীন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]