নারায়ণগঞ্জে সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার সহযোগিদের ১৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার পশ্চিমবঙ্গের বারাসাত আদালতের বিচারপতি এ রিমান্ড মঞ্জুর করেন।

একইসঙ্গে আসামিদের আগামী ২১ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে ঢোকার আগে সাংবাদিকদের নূর হোসেন জানান, তাকে ফাঁসানো হয়েছে। তবে কে বা কারা তাকে ফাঁসিয়েছে সে ব্যাপারে তিনি মুখ খোলেননি।

গ্রেফতার হওয়া অপর আসামি খান সুমন জানান, তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেননি। তাকেও ফাঁসানো হচ্ছে।

কলকাতার বাগুইহাটি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় নূর হোসেন, খান সুমনসহ আরও কয়েকজনকে।

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ