নিম্নমানের ৫২টি খাদ্যপণ্যের মধ্যে সাতটির লাইসেন্স বাতিল ও ১৮টির লাইসেন্স স্থগিত করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই।

বুধবার বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মান উত্তীর্ণ না হওয়ায় নিম্নমানের এসব পণ্য বাজার থেকে জব্দ করে ধ্বংস করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে গত ১২ মে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশের পরও এসব পণ্য দেদারসে বিক্রি হতে দেখা যায়।

যেগুলোর লাইসেন্স বাতিল হয়েছে:
আল সাফি ড্রিংকিং ওয়াটার

শাহারী অ্যান্ড ব্রাদার্সের নারজান ড্রিংকিং ওয়াটার

মর্ন ডিউ পিওর ড্রিংকিং ওয়াটার

আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার

শান্তা ফুড প্রডাক্টসের টেস্টি, তানি ও তাসকিয়ার সফট ড্রিংক পাউডার

জাহাঙ্গীর ফুড প্রডাক্টসের প্রিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার

বনলতা ব্র্যান্ডের ঘি

লাইসেন্স স্থগিত হওয়া পণ্য:

সরিষার তেলে সিটি অয়েল মিল-গাজীপুর

তীর ব্রান্ডের সরিষার তেল

জিবি ব্রান্ডের সরিষার তেল

পুষ্টি ব্রান্ডের সরিষার তেল

রূপচাঁদা ব্রান্ডের সরিষার তেল

এসিআই ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ

মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ

প্রাণ ব্রান্ডের হলুদের গুড়া

ড্যানিশের হলুদের গুড়া

ফ্রেশ ব্রান্ডের হলুদের গুড়া

আররা ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার

ডানকান ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার

দিঘী ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার

প্রাণ ব্রান্ডের লাচ্ছা সেমাই

প্রাণ ব্রান্ডের কারী পাউডার

ড্যানিশের কারী পাউডার

এসিআই পিওর ধনিয়া গুড়া

ডুডলস ব্রান্ডের নুডলস

সান ব্রান্ডের চিপস


জেড