২০০৬ সালে পুলিশকে হত্যা ও বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।
এর আগে সকালে দুই আসামি জেএমবি সদস্য সাইফুল ইসলাম ও আবদুর রহমানকে আদালতে হাজির করা হয়।
টাঙ্গাইলে পুলিশের কর্তব্যকাজে বাধা দান, গুলি করে জখম, হত্যার চেষ্টা, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের সোর্স জয়নালের মৃত্যুবরণ ও কনস্টেবল সিরাজ আহত হওয়ার অভিযোগে ২০০৬ সালে মামলাটি দায়ের করা হয়।
জেআই





