সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার ব্যাক্তিগত সহকারী (এপিএস) শৈৗমেন্দ চন্দ্র শৈলেন ও তার স্ত্রী শান্তা চন্দ্র্রকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা আহসান আলীর পাঠানো নোটিশে আগামী ১৫ এপ্রিল সকাল ১০টায় শৈলেন ও তার স্ত্রী শান্তা চন্দ্র্রকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। নোটিশ দাতা নিজেই এ বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন।
এদিকে শৈলেন ও তার স্ত্রী শান্তার বিরুদ্ধে ভারতে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এছাড়া শৈলেনের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। পটুয়াখালীতে তার ৫তলা একটি বাড়িসহ রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভারতে অর্থপাচার ও ৫০৪টি হজ এজেন্সির কাছ থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে।
শৈলেনের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার করে তার দুই ভাই ও বোনকে বাড়িসহ বিপুল সম্পদের মালিক বানানোর অভিযোগও রয়েছে।
জানাযায়, শৈলেন মন্ত্রীর এপিএস হওয়ার পূর্বে তার দুই ভাই কলকাতার চা-বিড়ির দোকানে কাজ করতো। বর্তমানে তার পাচাঁর করা টাকায় শৈলানের দুই ভাই ও বোন কলকাতায় বিশাল বাড়ি ও ব্যবসা গড়ে তুলেছেন বলে জানা গেছে।
শুধু তাই নয় রাজনৈতিক সুবিধা নিয়ে শৈলেনের বিরুদ্ধে পটুয়াখালী ও ঢাকায় গাড়ি বাড়িসহ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য উপাত্ত রয়েছে দুদকে।
আরো জানা যায়,শৈলেনের ভাই রবিন চন্দ্র ৪ নং সন্তোষ রায় রোড,শাখের বাজার কলকাতায় আরেক ভাই শচীন চন্দ্রকে ১৫৪ হাসপুকুর গ্রীণপার্ক জকা ২৪ পরগণায় এবং তার বোন নমিতা চন্দ্র স্বামী কিসেন্দ্র মিত্রকে ২১/৩ রাম গোপাল পাল মিত্র রোড,কলকাতায় বাড়ি করে দিয়েছেন।
দুদক ওইসব বিষয়েই যাচাই বাছাই করার জন্য শৈলেনের ভাই-বোনদেরও তলব করতে পারেন।
এদিকে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা আহসান আলী গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পযর্ন্ত শৈলেনকে জিজ্ঞাসাবাদ করেন।
[b]ঢাকা, একে, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস শৈলেনকে সস্ত্রীক দুদকে তলব
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার ব্যাক্তিগত সহকারী (এপিএস) শৈৗমেন্দ চন্দ্র শৈলেন ও তার স্ত্রী শান্তা চন্দ্র্রকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





