পুলিশের দায়ের করা মামলায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লা রবির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খানের আদালত এই আদেশ দেন ।
এর আগে ৫ দিনের রিমান্ড শেষে রবিউল্লাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আইনজীবী মাহবুব হোসেন তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





