সোমবার (৩১ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (৩০ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৩৮ পিস ইয়াবা, ৪০ পুরিয়া হেরোইন ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
এনএইচ





