নারায়ণগঞ্জের অপহৃত এ্যাডভোকেট চন্দনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বশরীরে ফিরিয়ে না দিলে আগামীকাল থেকে দেশের সকল আইনজীবী সমিতিতে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।এর আগে আদালত চত্বরে আইনজীবীদের অংশগ্রহনে একটি মিছিল করা হয়।
ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেন,দেশে আইন বহিঃর্ভূত হত্যা, গুম, জনসাধারন অপহরণ বেড়েই চলেছে। অথচ সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে।সরকারের র‌্যাব,পুলিশ ও সন্ত্রাসীরা এই হত্যা,গুম,অপহরণ করছে বলেও তিনি মন্তব্য করেন।
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলেন, দেশ এখন মিথ্যে মামলার কারাগারে পরিণত হয়েছে। এ অবস্থা বহাল থাকলে এক সময় দেশে আইনের শাসন হারিয়ে যাবে।
জয়নুল আবেদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সংবিধানের নামে আপনি দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এর জবাব আপনাকে পেতে হবেই। কিছুদিন আগে এবি সিদ্দিকিও গুম হয়েছিলেন। কিন্তু আমাদের আন্দোলনের ফলে তিনি মুক্ত হন। এর দ্বারাই প্রমাণ হয় এসব অপকর্মের সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসন সরাসরি সম্পর্কিত। এসময় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
[b]ঢাকা: কেএ ২৮এপ্রিল (টাইম নিউজ বিডি.কম)
[/b]