ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রোববার সকালে ৪ শিশুসহ ২১ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে’র (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
ভালো কাজের সন্ধানে ও আত্মীয়ের বাড়ি বেড়াতে দালালের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময় সীমান্ত পাড়ি দিয়ে এরা ভারতে গিয়েছিলেন।
আটকদের মধ্যে ১৩ জন পুরুষ,৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। এদের সকলের বাড়ি যশোর, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ ও বাগেরহাট, জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়,আমাদের কাছে গোপন খবর আসে সাদিপুর গ্রামের মেহগনী বাগান বিজিবি পোষ্টে’র পাশ দিয়ে অবৈধভাবে কিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে। এসময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় কৌশলে পালিয়ে যায় দালালচক্র।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম ৪ শিশুসহ ২১ বাংলাদেশী নারী-পুরুষ ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে বিজিবি’র হাতে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে থানা পুলিশ যশোর আদালতে পাঠাবে বলে জানান।
এমআইএস





