রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে।

আজ (শনিবার) সকালে এ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার।

এসআই  কাওসার জানান, গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে চার যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁরা রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফালান মিয়া (২৫), ও চালক চান মিয়া (৩২) নিহত হন। গুরুতর আহত আফজাল হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানে তাঁর মৃত্যু হয়।

অটোরিকশার আরেক যাত্রী আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর নাম জানা যায়নি।

মো. কাওসার বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটিকে আটক করা গেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো মামলা এখনো হয়নি।

এমবি