শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোমিনুলের মরদেহ উদ্ধার করে। পরে হাইওয়ে ও থানা পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, মোমিনুল দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়।

এস