আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক পদে প্রার্থিতার আবেদন করেও তা প্রত্যাহার করেছে বাংলাদেশ। আগামী জুনে নেদারল্যান্ডসের হেগে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

ওই পদের জন্য বাংলাদেশ থেকে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হককে মনোনয়ন দেয়া হয়। তবে তিনি ‘পারিবারিক কারণ’ দেখিয়ে আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।

 

এ বিষয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, ‘আমার মা (৮৯) অসুস্থ। আমি তার একমাত্র সন্তান। এই অবস্থায় মাকে রেখে আইসিসিতে ছয় বছর কাজ করা আমার জন্য কঠিন হবে। এজন্য আমি নাম প্রত্যাহার করে নিয়েছি।’

 

গত বছর ফিলিপাইনের মরিয়ম ডিফেন্সর সান্তিয়াগো পদত্যাগ করায় আইসিসির ওই বিচারক পদটি শূন্য হয়।

 

২০১২ সালে নয় বছরের জন্য নির্বাচিত হলেও তিনবছর দায়িত্ব পালনের পর মরিয়ম অসুস্থতার কারণে পদত্যাগ করেন।

 

এআর