পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো।

গত মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের মাঠে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জেতে। সেই সিরিজে দুর্দান্ত বোলিংয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট এবং তার ইকোনমি ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই টাইগার পেসার। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচেও আরও দুই উইকেট তুলে নেন তিনি।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব।”

তিনি আরও বলেন, “পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।”

এস