বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি মো. মোক্তার হোসেনকে ঋণ জালিয়াতির অভিযোগের ঘটনা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
রোববার দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
সূত্র জানায়, কৃষি ব্যাংকের এজিএম এজহারুল হক ভূঁইয়ার ক্ষমতার অপব্যবহার করে ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাবেক এমডি মো. মোক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এছাড়া কৃষি ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তা এ জিএম আজহারুল হক ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
আরো জানা যায়, এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ব্যবসায়ী ওয়াহিদুর রহমানকে ঋণ দেয়ার নামে ১৫২ কোটি টাকা লোপাটের ঘটনায় এমডি মোক্তারকে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী জিজ্ঞাসাবাদ করেন।
এসএইচ





