মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাসের কাঠগড়ায় আনা হয় বুধবার সকাল ১১টায়।
এর আগে সকাল পৌনে ১১টায় এজলাসকক্ষে আসামিপক্ষের আইনজীবীদের বসার একটি বেঞ্চ ভেঙে পড়ে।
এ সময় ওই বেঞ্চে বসেছিলেন আইনজীবী তাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।
তবে কেউ তেমন আহত হননি। বেঞ্চ তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলে আরেকটি বেঞ্চ সেখানে স্থাপন করা হয়।
জেএ





