রমনা থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
গতকাল (মঙ্গলবার) দুপুরের দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে শওকত মাহমুদকে আটক করা হয়।
এমএইচ





