গাজীপুরের সাবেক জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানকে দেয়া কারাদণ্ডাদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। একইসঙ্গে ওই ঘটনায় সংশ্লিষ্ট আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে।
সোমবার দণ্ডপ্রাপ্তদের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক। বাদীরপক্ষে শুনানি করেন আইনজীবী মো. খলিলুর রহমান।
এর আগে গত ২৪ এপ্রিল বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ২০০৮ সালে দায়ের একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ওই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট খলিলুর রহমান।
তিনি বলেন,রায়ে একইসঙ্গে ভাওয়াল রাজ এস্টেটের কোর্ট অব ওয়ার্ডের ম্যানেজার আব্দুর রউফকে এক কোটি টাকা জরিমানা করার পাশাপাশি ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সহ-ম্যানেজার মো. সাব্বির হোসেন, গাজীপুরের ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলাম ও কর্মকর্তা শ্রী শ্রী মাধবকে ৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে খালাস পেয়েছেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার আলমগীর আলম, জয়দেবপুর থানার তৎকালীন ওসি মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজালাল, আনসার এডজুটেন্ট পবিত্র কুমার সাহা।
২০০৮ সালের মার্চ মাসে দুই দফায় উচ্ছেদ হওয়া কলিমউল্লাহসহ ৯ পরিবারের আবেদনে এই রায় আসে। তাদের পক্ষে শুনানি করেন মো. খলিলুর রহমান।
ভাওয়াল রাজ এস্টেটের জমি দাবি করে বিবাদীরা ৯ পরিবারের মালিকানাধীন ১৫টি টিনশেড ঘর উচ্ছেদ করেছিল।
'উচ্ছেদের উপর হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা ছিল। তা লঙ্ঘন করেই ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।'
খালাস পাওয়া সহকারী কমিশনারের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দেওয়ানি আইনে এই দণ্ড দেওয়া হয়েছে। এই আইনে বিববাদীদের সর্বোচ্চ শাস্তি ৬ মাসের কারাদণ্ড।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
গাজীপুরের সাবেক ডিসির কারাদণ্ডাদেশ স্থগিত
গাজীপুরের সাবেক জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানকে দেয়া কারাদণ্ডাদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। একইসঙ্গে ওই ঘটনায় সংশ্লিষ্ট আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে





