সিলেটের রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক এনজিও কর্মকর্তা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত আনোয়ার হোসেনের (৪০) বাড়ি ভোলার শ্যামপুরে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া অফিসে চাকরি করতেন। অফিসের কাজেই সিলেট এসেছিলেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, বুধবার রাতে আনোয়ার হোসেন স্টেশন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। খুনিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

এমআর