কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত স্বামীর নাম বেলাল উদ্দিন (৩৭) বলে আদালত সূত্রে জানা যায়।
রোববার দুপুর ২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় ঘোষণা করেন।
বেলাল উদ্দিন জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জাফর আহমদের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৭ জুলাই ভোরে বেলাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগমের মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমার বাবা আকবর আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আদালত এ রায় দেন।
ফাতেমা উপজেলা শীলখালী ইউনিয়নের রায়েরঘোনা এলাকার আকবর আহমদের মেয়ে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম, এপিপি তাপস রক্ষিত ও সাকী-এ কাউছার।
পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
অপরাধ
কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত স্বামীর নাম বেলাল উদ্দিন (৩৭) বলে আদালত সূত্রে জানা যায়। রোববার দুপুর ২টার দিকে





