মহাজোট সরকারের প্রভাবশালী এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদর মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোবাবর কমিশনের এক সভায় দুদক উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালতে চার্জশিট দাখিলের

এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, কমিশনের এ অনুমোদনের ফলে যে কোনো দিন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারির আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করবেন।

দুদকের ওই কর্মকর্তা অরো বলেন,আজই (রোববার) কমিশনের অনুমোদনের পর সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতী হায়দারের বিরুদ্ধে ১ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে রমনা মডেল থানায় মামলা করেছে দুদক।

দুদক সূত্র মতে, গতবছর ২১ আগস্ট সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদক রমনা মডেল থানায় ৫ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে । ওই মামলাটি তদন্ত করছেন উপ পরিচালক করছেন ফরিদ আহম্মেদ পাটোয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

জানা যায়, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের নামে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। গত ৫ বছরে এ প্রতিমন্ত্রীর জমির পরিমাণ বেড়েছে ১৪৩ গুণ। একই সঙ্গে ব্যাংকে জমানো টাকার পরিমাণ বেড়েছে ৫৮৬ গুন। আর বার্ষিক আয় বেড়েছে ৭৯ গুণ।

দুদক সূত্রে জানা যায়, আসামি মাহবুবুর রহমান এমপি দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সাড়ে ৩ কোটি টাকার উৎস দেখিয়েছেন মৎস্য চাষ লব্ধ আয়। অথচ তার কোনো মৎস্য খামার কিংবা ঘের নেই।
দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে পটুয়াখালীর বিপুল হাওলাদারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নিয়েছেন বলে উল্লেখ করেন। অথচ বিপুল হাওলাদার মাহবুবুর রহমানকে কোনো ঋণ দেয়ার কথা অস্বীকার করছেন ।

বিপুল যদি কোনো ঋণ দিয়ে থাকেন তাহলে সেই অর্থের উৎসই বা কি -তা জানতে গত ২২ সেপ্টেম্বর আসামি মাহবুবুর রহমান এমপিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরো জানা যায়, মাহবুবুর রহমান এমপি কলাপাড়ার আব্দুল কুদ্দুস হাওলাদার নামক আরেক ব্যক্তিকে ১ কোটি ৫০ লাখ টাকা দেন জমি কেনার জন্য।

এ অর্থ তিনি কোথায় পেয়েছেন তার উৎস আয়কর বিবরণী, নির্বাচনী হলফনামা এমনকি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। এছাড়া আারো বিভিন্ন বিষয়ে তলবিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

একে ,