মার্কেন্টাইল ব্যাংকের নানা অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের এমডি মোঃ এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপ-সহকারি পরিচালক সিনথিয়া ফেরদৌস তাকে প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এম.আমানউল্লাহর বিরুদ্ধে নানা দুর্নীতি,অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের অনুসন্ধানী কর্মকর্তা এর আগে আমান উল্লাহর স্ত্রী তাজনীন আমান ও তার পুত্র তাহসিন আমানকেও জিজ্ঞাসাবাদ করে।

অভিযোগ রয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহর বিরুদ্ধে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেন।

২০১৪ সালের ৩ এপ্রিল আমান উল্লাহর (নিজের) নামে করা চ্যারিটেবল ট্রাষ্ট ‘আমান গ্রুপ ফাউন্ডেশনের নামে তিনি এ অর্থ আত্মসাৎ করেন।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় , ওই সময় উক্ত ট্রাষ্টের নামে কোনো সম্পত্তি ছিল না। মোঃ আমান উল্লাহ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যাংকের সিএসআর তহবিল থেকে এ অর্থ দান করেন।

একে