বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করবেন।

সোমবার আপিল বিভাগ লিখিত রায় প্রকাশের পর মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর নিয়ম অনুযায়ী আমরা রিভিউ আবেদন দায়ের করব।

তিনি বলেন, রায়ের কপি পাওয়ার দিন থেকে রিভিউ আবেদন দায়েরের ১৫ দিন গণনা শুরু হবে। তিনি আরো বলেন, আশা করছি রিভিউতে আমরা ন্যায়বিচার পাব।

অন্যদিকে আপিল বিভাগের রায় রিভিউ করার বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারও।

মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমও রিভিউ করার কথা জানিয়েছেন।

তিনি বলেন, পূর্ণাঙ্গ রায়ের কপি এখনো পাইনি। রায়ের কপি পাওয়ার পর রিভিউয়ের প্রস্তুতি নেয়া হবে।

এমবি