জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ও তাদের আইনজীবী তাজুল ইসলামসহ ছয়জনকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আগামী ২৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে, তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার সকালে এ আদেশ দেন।
এএইচ





