পল্টন থানার বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এই দিন ধার্য করেন।
মির্জা ফখরুলসহ অন্যদের আইনজীবী হান্নান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরই মধ্যে মামলার আসামিদের মধ্যে তিন জন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কয়েক জন আসামি পলাতক রয়েছেন।”
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালে বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়েছিল। পরের বছর ঢাকার সিএমএম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এমবি





